ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাংলা ছবিতে বিদ্যা

  • আপডেট সময়: ০৯:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
  • ১১৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : বিদ্যা বালান জন্মসূত্রে দক্ষিণী হলেও মনে প্রাণে বাঙালি। পরিচালক গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। জীবনের প্রথম ছবিটা করেছিলেন বাংলাতে। বাংলার প্রতি, বাঙালির প্রতি টানের কথা বার বার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন বিদ্যা।

রবীন্দ্রনাথের কবিতা ও গান পছন্দ করেন ভীষণ। বলিউডে যখন বিদ্যা প্রথম ছবি করেন সেটিও ছিল একজন বাঙালি পরিচালকের। পরিচালক প্রদীপ সরকারের ছবি ‘পরিণীতা’ বিদ্যাকে বলিউডে এনে দেয় নতুন পরিচিতি। তারপর অবশ্য আর তাকে পেছনে তাকাতে হয়নি।

ফের বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বিদ্যা বালান। ছবিটি পরিচালনা করবেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। শৈবাল- লীনার এই ছবির গল্প একেবারে সাম্প্রতিক। অনেক মেয়েই নিজের কিংবা পরিবারের পছন্দে বিদেশে চাকরি করেন- এমন পাত্রকে বিয়ে করেন।

বিয়ের পর বিদেশে গিয়ে তারা অনেক সময় নিপীড়ন ও অত্যাচারিত হন। অনেক আশা নিয়ে নতুন সংসারের স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও বাস্তবে ঘটে উল্টো। তাদের হ্যাপি ফ্যামিলি আ্যলবামের পেছনে থেকে যায় অজানা অনেক কথা, যা বলা হয়না। ছবিতে এমন নারীর জীবন কাহিনি তুলে ধরবেন শৈবাল-লীনা। সব ঠিক থাকলে এ বছরের মাঝামাঝি বা শেষের দিকে শুরু হবে ছবির শুটিং।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ফের বাংলা ছবিতে বিদ্যা

আপডেট সময়: ০৯:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০