ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

  • আপডেট সময়: ০৮:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আগামী ২০২৬-২৮ মেয়াদে রুকনদের ভোটে ফের জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন।

এরপর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন বর্তমানে দায়িত্বে থাকা ডা. শফিকুর রহমান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময়: ০৮:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫