ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

  • আপডেট সময়: ০২:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ১০৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আদালত চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান সভা ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এই সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

এর আগে বুধবার (৪ আগস্ট) উচ্চ আদালতে আগাম জামিন শুনানির জন্য পৃথক বেঞ্চ দেয়ার জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার কাজল বলেন, ‘প্রধান বিচারপতিকে আমি টেলিফোন করেছিলাম। আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের আলাদা বেঞ্চ দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি বলেছি সাধারণ মানুষ নানাভাবে হয়রানি হচ্ছেন। এ কারণে আগাম জামিনের পথটা খোলা রাখা জরুরি। এছাড়া ভার্চুয়ালি সবগুলো বেঞ্চ খুলে দেয়ার কথা বলেছি। প্রধান বিচারপতি বলেছেন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না। ফুলকোর্ট মিটিংয়ে সব বিচারপতিদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এ সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

আপডেট সময়: ০২:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১