ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

  • আপডেট সময়: ১১:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ফরিদপুরে সৎমাকে খুন করে দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে আপন মাকে খুন করার অভিযোগ উঠেছে রাহিম শেখ নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত পলাতক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। রাহিম শেখ ওই এলাকার আকবর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিম শেখ মানসিকভাবে অসুস্থ ছিলেন। পাশাপাশি মাদকাসক্ত ছিলেন। ৬-৭ বছর আগে তার সৎমাকে কুপিয়ে হত্যা করে দীর্ঘদিন ধরে জেলে ছিলেন। বেশকিছু দিন ধরে তিনি জামিনে আছেন।

বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য মা শামেলা আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃত্যু হয়।

প্রতিবেশী পাভেল মোল্লা বলেন, ‌‘রাহিম ৬-৭ বছর আগে তার সৎমাকে একইভাবে খুন করে দীর্ঘদিন জেলে ছিল। এখন সে জামিনে রয়েছে। সে নেশা করতো।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক সুকান্ত দত্ত বলেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ও নেশা করতেন বলে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের

ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

আপডেট সময়: ১১:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬