ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা!

  • আপডেট সময়: ০৫:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : দিনাজপুরের বিরলে প্রেমিককে সঙ্গে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফরহাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী তৈয়বা বেগমের (২১) বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

হত্যাকাণ্ডের শিকার ফরহাদুল ইসলাম বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউপি’র ধর্মপুর টিকড়িপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে। তাদের তিন বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পরকিয়ার কারণে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায় সময় সংসারে সমস্যা লেগে থাকতো। বেশ কিছু দিন ধরে তাদের বাড়িতে অপরিচিত একজন পুরুষ মানুষ যাতায়াত করতেন। তবে এলাকার কেউ তাকে চিনতেন না। বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী তৈয়বা বেগম ও তার প্রেমিকা মিলে পরিকল্পিতভাবে গলায় গামছা পেঁচিয়ে স্বামী ফরহাদুল ইসলামকে হত্যা করে। সকাল বেলা তিনি কান্নাকাটি করে প্রতিবেশীদের জানান তার স্বামী মারা গেছেন। কীভাবে মারা গেছেন তা জানাতে পারেনি। এ সময় এলাকাবাসী নিহত ফরাদুল ইসলামের গলায় দাগ দেখতে পেলে তাদের সন্দেহ হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ দেখে স্ত্রী তৈয়বা বেগমকে আটক করে।

এ ব্যাপরে জানতে চাইলে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতে স্ত্রী তৈয়বা বেগমকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও তার প্রেমিক মিলে স্বামীকে হত্যার ঘটনা স্বীকার করেছেন। প্রেমিককে ধরতে অভিযান চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত ফরহাদুল ইসলামের গলায় দাগ পাওয়া গেছে। তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা!

আপডেট সময়: ০৫:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯