ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা না দেওয়ায় আমরা লজ্জিত: রিজভী

  • আপডেট সময়: ০৪:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ৭২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় অভ্যর্থনা না দেওয়ায় একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত।

তিনি বলেন, কিছুদিন আগে রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে প্রধানমন্ত্রী কলকাতা সফর করে আসলেন। বলা হচ্ছে, তিনি নাকি সরকারি আমন্ত্রণে কলকাতা গিয়েছেন। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত, বিস্মিত। কারণ আমাদের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে কোনও অভ্যর্থনা পর্যন্ত দেওয়া হয়নি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী তো দূরের কথা, কোনও সিনিয়র সচিবকেও পাঠানো হয়নি। তাকে রীতিমতো অপমান করা হয়েছে। জনগণের অধিকার হরণ করে, আগের রাতে ভোট ডাকাতি করে কিংবা বিনা ভোটের নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েও দাম্ভিকতার সহিত যিনি জনসন্মুখে বক্তব্য রাখতে পারেন, তিনি একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়েও পার্শ্ববর্তী দেশের কোনও প্রটোকল না পেলেও লজ্জিত না হয়ে যে উল্লসিত হবেন, এটাই স্বাভাবিক।

‘এসব কর্মকাণ্ডে দেশবাসী লজ্জিত হয়। জাতি হিসেবে বাংলাদেশের জনগণের মান-সম্মানের হানি ঘটলেও প্রধানমন্ত্রীর টনক নড়ে না। তিনি বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা, মান-সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন,’ যেগান করেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা না দেওয়ায় আমরা লজ্জিত: রিজভী

আপডেট সময়: ০৪:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯