ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার দ্বায়ে আদালতে মামলা হলে মামলা তুলে নেওয়ার জন‍্য বাদির উপর হুমকি

  • আপডেট সময়: ০৭:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ১৫৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোরে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। জানা যায় ১৪ জনকে কুয়েতে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ১৩ লহ্ম টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী মোঃ আলি জিন্নাহ গত রোববার ৪ জনের নাম উল্লেখ করে ১০/১২ জন অঞ্জাত আসামি করে মামলা করেছেন।

জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাইফুদ্দীন হোসাইন তার অভিযোগ আমলে নিয়েছেন। একই সাথে আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে আদেশ দেন।

আসামিরা হচ্ছেন ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে ফারুক হোসেন,যশোর শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকার জনৈক আজিমের বাড়ির ভাড়াটিয়া সিএনজি চালক বাবুর ছেলে শাকিল,পুলিশ লাইন এলাকার সন্ত্রাসী রুম্মান ও উপশহর ১ নম্বর সেক্টর এলাকার মৃত মোকাররম গাজীর ছেলে খুনি ৩২ বছর সাজাপ্রাপ্ত উচ্চ আদালতে আপিলে জামিনের আসামি সেলিম।

বাঘারপাড়া উপজেলার কেশবপুর গ্রামের মোঃ জুলফিকার আলির ছেলে দৈনিক লোকসমাচার ডট কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক বর্তমানে যশোর উপশহর ১ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা মোঃ আলি জিন্নাহর অভিযোগ, আসামি ফারুক তার পূর্ব পরিচিত এরই সূত্র ধরে আসামি তাকে ও তার ১৩ জন আত্মীয়কে ভালো বেতনে কুয়েতে চাকরি দেওয়ার কথা বলে ২০১৮ সালের ৪ জানুয়ারি ১২লহ্ম ৯০হাজার টাকা নেন।

শর্ত ছিল কুয়েতে পাঠানোর পর তিনি বাদির কাছ থেকে ৫৬ লহ্ম টাকা গ্রহন করবে কিন্তু বাদিসহ ১৪ জনকে কুয়েতে পাঠাতে ব‍্যর্থ হয় ফারুক ফলে একই বছরের ২৭ সেপ্টেম্বর তিনটি নন জুডিসিয়াল ষ্ট‍্যাম্পে অঙ্গীকার করেন যে,৩১ ডিসেম্বর মধ্যে সমুদয় টাকা বাদিকে পরিশোধ করবেন কিন্তু তিনি তারপর ও টাকা পরিশোধ করেননি।

তালবাহনার এক পর্যায়ে ফারুক সহ অন্য আসামিরা টাকা পরিশোধের কথা বলে গত ২৮ অক্টোবর দুপুরে ৪ নম্বর আসামি সেলিমের বিরামপুর গাবতলার অফিসে, আসামি ফারুক সহ সকল আসামি বাদি জিন্নাহকে টাকা পরিশোধ করবে বলে ডেকে নিয়ে অস্ত্র ঠেকিয়ে ফারুকের লিখিত অঙ্গীকার করা ষ্ট‍্যাম্প কেড়ে নেয় এবং আসামিরা বাদিকে সাফ জানিয়ে দেয় টাকা আদায়ের চেষ্টা চালালে বা মামলা করলে খুন করে

ফেলবো। বাদি মোঃ আলি জিন্নাহ এ প্রতিবেদককে আরও জানান,উল্লেখিত বিষয়ে মামলা করা এবং পত্রিকায় প্রকাশ হওয়ায় আসামিরা আজ দুপুর আড়াই টা নাগাদ তার বাসায় যেয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দেয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রতারণার দ্বায়ে আদালতে মামলা হলে মামলা তুলে নেওয়ার জন‍্য বাদির উপর হুমকি

আপডেট সময়: ০৭:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০