ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ মিলন, সাংবাদিক ববি!

  • আপডেট সময়: ০৯:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ১১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েব ফিল্ম ‘আলপিন’-এ চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন, চিত্রনায়িকা ববি ও চিত্রনায়ক সান্জু জন। গতকাল সোমবার আরটিভির নিজস্ব কার্যালয়ে চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।

‘আলপিন’ নির্মাণ করবেন আল হাজেন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল। আর এতে পুলিশ চরিত্রে অভিনয় করবেন মিলন এবং সাংবাদিক হিসেবে দেখা যাবে ববিকে। থাকছে সান্জু জন ছাড়াও অনেকে।

নির্মাতা আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। দর্শকের কথা মাথায় রেখেই আমরা ওয়েব ফিল্মটি নির্মাণ করতে যাচ্ছি। আশা করি, ভালো লাগবে।’

অভিনেতা মিলন বলেন, ‘সিনেমাটিতে পুলিশের চরিত্রে অভিনয় করব। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি, তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘আলহামদুলিল্লাহ, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ এবং যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। চরিত্রের পুরোটা বলতে চাচ্ছি না এখনই। শুধু এটুকু বলব, সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং চরিত্র। আশা করছি, টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে পারব।’

চিত্রনায়ক সান্জু জন বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি। দর্শক এখন ভালোমানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন।’

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

পুলিশ মিলন, সাংবাদিক ববি!

আপডেট সময়: ০৯:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২