ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ধাওয়া, নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ মিলল নদীতে

  • আপডেট সময়: ০৪:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
  • ৩৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: পুলিশের ধাওয়া খেয়ে পালাতে নদীতে ঝাপ দেওয়ায় মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিরুল মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টায় খুলনা থেকে আসা ডুবুরিরা কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত আমিরুলের ভাই বাহারুল মোল্লা জানান, মঙ্গলবার বিকেলে আমিরুল শ্রীকোল বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় গ্রাম্য প্রতিপক্ষ বাহারুল মেম্বর পুলিশ নিয়ে তার ভাইকে গ্রেফতার করতে আসে। এ সময় ডিবি পুলিশের এসআই ওলিয়ার রহমানের নেতৃত্বে একটি টিম চায়ের দোকানে বসা আমিরুলকে ধাওয়া দেয়। তখন আমিরুল গ্রেফতার এড়াতে দৌড়ে কুমার নদে ঝাপ দেন। মাঝ নদে গিয়ে আমিরুল হাত উচু করে বাঁচাও,বাঁচাও বলে চিৎকার করতে থাকে। পরে উপস্থিত লোকজন ও দমকল কর্মীরা নদীতে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

বুধবার সকালে খুলনা থেকে ডুবুরি দল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে। অমিরুলের ভাই বাহারুল মোল্লার দাবি, তার ভাই নির্দোষ। গ্রাম্য দলাদলি ও সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষ বাহারুল মেম্বর ষড়যন্ত্র করে তার ভাইয়ের নামে শ্রীপুর থানায় মামলা করেছে।

এদিকে নিহতের স্ত্রী মরিয়ম নেছা দাবি করেছে, পুলিশের ধাওয়ায় কুমার নদে ডুবে তার স্বামীর মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আমিরুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় সংর্ঘষ ও পুলিশের উপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত এসআই ওলিয়ার ও পুলিশ সদস্য বুলবুলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

পুলিশের ধাওয়া, নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ মিলল নদীতে

আপডেট সময়: ০৪:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯