ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ উল্টে প্রাণ গেল চার নির্মাণ শ্রমিকের

  • আপডেট সময়: ১২:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নোয়াখালীর চৌমুহনীতে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ শ্রমিক। তাদেরকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আজ রবিবার (২৮ জুলাইই) সকাল ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে ভবনের ছাদ ঢালাইয়ের জন্য ফেনী থেকে ১৯ জনের একটি দল পিকআপে করে যাচ্ছিল। পিকআপটি চৌমুহনী সিঙ্গারের সামনে পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক শ্রমিক। গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার পথে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে ৯ শ্রমিক এখন চিকিৎসাধীন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

পিকআপ উল্টে প্রাণ গেল চার নির্মাণ শ্রমিকের

আপডেট সময়: ১২:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯