ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে খেলতে রাজি নয় ক্রিকেটাররা: পাপন

  • আপডেট সময়: ০৪:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • ২১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আসছে জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। যেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচে টেস্ট সিরিজ রয়েছে। এই সফরকে নিয়ে গত কয়েকদিন ধরে দুই দেশের বোর্ডের মধ্যে বাক্যবিনিময় চলছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নামজুল হাসান পাপন জানিয়ে দিলেন, এই সফরে দলের বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফরা যেতে চান না।

তিনি বলেন, কোচিং স্টাফের অনেকে আগেই জানিয়েছে তারা পাকিস্তানের যেতে চায় না। এছাড়া কয়েকজন ক্রিকেটারও যেতে চাচ্ছে না; গেলেও লম্বা সময়ের জন্য যেতে চায় না। আমরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। যার ফলে দেখা গেছে খেলোয়াড়দের অনেকের পরিবার এবং আত্মীয়-স্বজন চায় না, তারা পাকিস্তানের দীর্ঘ সময় থাকুক।

পাপন জানান, শিডিউল অনুযায়ী আমাদের যাওয়ার কথা। আমরা তাদের জানিয়েছি আপাতত টি-টোয়েন্টি সিরিজটি সেখানে খেলবো। এই সিরিজটি আমাদের পরবর্তী সময়ে হয়তো সেখানে লম্বা সফরের বিষয়ে ভাবতে সহযোগিতা করবে।

পাপন আরো জানান, ক্রিকেটার ও গর্ভমেন্ট ক্লিয়ারেন্স পেলেই সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে বিসিবি। পাকিস্তান কি বলল না বলল সেটা আমাদের দেখার বিষয় না। বিসিবি চেষ্টা করবে পাঠাতে। তবে ক্রিকেটাররা না যেতে চাইলে বোর্ড ফোর্স করবে না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

পাকিস্তানে খেলতে রাজি নয় ক্রিকেটাররা: পাপন

আপডেট সময়: ০৪:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯