ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী

  • আপডেট সময়: ০৮:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পথে রয়েছে বিজেপি। এ পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী ২০০ আসনে এগিয়ে আছে বিজেপি। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮৭ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে তৃণমূল।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসনে জয়। সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। এ রাজ্যে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে। রাজ্য বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্‌যাপন করছেন। এছাড়া জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে।

এ নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবে।

পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারে, এ প্রশ্নের উত্তরে সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা হলেন- বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী

আপডেট সময়: ০৮:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬