ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির রিমান্ড: ২ বিচারকের কাছে ফের ব্যাখা চেয়েছেন হাইকোর্ট

  • আপডেট সময়: ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৬২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পরীমণিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে দুই বিচারককে ফের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই ম্যাজিস্ট্রেটকে পুনরায় ব্যাখ্যা দিতে বলেন। পরবর্তী শুনানির দিন ২৪ অক্টোবর ধার্য করেন।

তাছাড়া মামলার নথিপত্রসহ মামলার তদন্তকারী কর্মকর্তাকে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এর আগে গত ২ সেপ্টেম্বর এক আদেশে পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর করার বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে ১০ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেন হাইকোর্ট। এরপর দুই বিচারক হাইকোর্টে তাদের ব্যাখ্যা উপস্থাপন করেন। তবে তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট।

ব্যাখ্যার বিষয়ে ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট বলেন, ‘হাইকোর্টকে অবজ্ঞা করেছেন এই দুই বিচারক।’ পরে বিষয়টি নিয়ে ফের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট এবং পরবর্তী আদেশের দিন ধার্য করেন ২৯ সেপ্টেম্বর। সে অনুযায়ী, আজ বুধবার বিষয়টি নিয়ে হাইকোর্টে শুনানি হয়। এরপর আদালত আবারও ২৪ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

দুই বিচারকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল। এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

পরীমনির রিমান্ড: ২ বিচারকের কাছে ফের ব্যাখা চেয়েছেন হাইকোর্ট

আপডেট সময়: ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১