ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র শবে মেরাজ ২২ মার্চ

  • আপডেট সময়: ০৯:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : সোমবার দেশের আকাশে ১৪৪১ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার থেকে শুরু হবে নতুন মাস। সে হিসেবে আগামী ২২ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আজ দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারাদেশে শবে মেরাজ পালিত হবে।’

২৬ রজব দিবাগত রাতটি লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ হিসেবে পরিচিত। এই রাতে মহানবী সা. মেরাজে গমন করেন এবং সেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় বলে কোরআন-হাদিসে উল্লেখ আছে। শবে মেরাজেই নামাজ ফরজ করা হয় মুসলমানদের ওপর। এজন্য রাতটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে উপমহাদেশে।

রজব মাস শুরুর মধ্য দিয়ে পবিত্র রমজানের দিনক্ষণ গণনা শুরু হয়। এর ঠিক দুই মাস পর শুরু হয় রমজান। এজন্য রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানরা রমজানের প্রস্তুতি নিতে থাকেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র শবে মেরাজ ২২ মার্চ

আপডেট সময়: ০৯:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০