ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পগবার এজেন্ট বনাম ম্যানইউ কোচ, দ্বন্দ্ব তুঙ্গে

  • আপডেট সময়: ০১:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ‘‘ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসারের ব্যক্তিগত সম্পত্তি নন পল পগবা’’— এমন বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ফরাসি তারকার এজেন্ট মিনো রায়োলা।

পগবার গোড়ালির চোট এখনও সারেনি। তার এজেন্টের আশা, এই গ্রীষ্মে তিনি ফিরবেন। এক ধাপ এগিয়ে ইঙ্গিত দিলেন, পগবা পুরনো ক্লাব জুভেন্টাসে ফিরে যেতে পারেন।

সম্প্রতি সোলসার মন্তব্য করেন, ‘‘পল আমাদের ফুটবলার, এজেন্ট মিনোর নয়।’’ যার পরিপ্রেক্ষিতে মিনো বলেন, ‘‘পল অবশ্যই আমার ফুটবলার নয়। কিন্তু ও সোলসারের ব্যক্তিগত সম্পত্তিও নয়। পল, পল পগবারই। ও নিজেই নিজের মালিক। আশা করি ম্যানইউ ওকে বন্দি করে রাখবে না।’’

সোশ্যাল মিডিয়ায় পগবার এজেন্ট আরও বলেন, ‘‘কোনও মন্তব্য করার আগে সোলসারের উচিত কী বলবেন, ভাল করে জেনে নেওয়া। এত দিন পর্যন্ত ওর সম্পর্কে খারাপ মন্তব্য করিনি। সোলসারের নিজেরই মনে করা উচিত, এই গ্রীষ্মে ও পল সম্পর্কে কী কী বলেছে।’’ যোগ করেন, ‘‘হতে পারে নানা কারণে সোলসার হতাশ। পগবাকে নিয়ে ভাবা ছেড়ে সেগুলোতে মন দিলে ভাল করবেন।’’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

পগবার এজেন্ট বনাম ম্যানইউ কোচ, দ্বন্দ্ব তুঙ্গে

আপডেট সময়: ০১:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০