লোকসমাচারডেস্ক:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে ধর্ষণের সেই ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার দুই জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মামলার দুই আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী মোহাম্মদ আলী প্রকাশ আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করে একই আদালত। ইতোমধ্যে বাদী পক্ষে ১২ ও আসামি পক্ষে ৩ জন ছাপায় সাক্ষীসহ মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়। এর আগে ২০২০ সালে ১৪ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে অভিযোগপত্র ফরোয়ার্ড করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলী আইনজীবী মামুনুর রশীদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীকে তার ঘরে ডুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার ও তার লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করে; যা একই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমের বদৌলতে নড়েচড়ে বসে প্রশাসন। পরে ওই নারী ২০১৯ সালের ৫ অক্টোবর ও ২০২০ সালের ৭ এপ্রিল দুই দফায় তাকে ধর্ষণের ঘটনা উল্লেখ করে দেলওয়ার ও কালামের বিরুদ্ধে মামলা করে। এ ছাড়া বিবস্ত্র করে নির্যাতন ও পর্ণগ্রাফিসহ আরও দুটি মামলা করেছে ওই নারী।


























