ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

  • আপডেট সময়: ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ১৪৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : নোয়াখালী শহরে এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ শনিবার ছাত্রীর বোন বাদী হয়ে সুধারাম থানায় এ মামলা করেন। এর আগে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে শহরের স্টেশন রোড এলাকা থেকে ধর্ষণের ঘটনায় মো. রাজু (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ।

পরিবারের অভিযোগের বরাত দিয়ে সুধারাম থানার পুলিশ জানায়, রাজু ওই কলেজছাত্রীর পূর্বপরিচিত। রাজু মাইজদী বাজারের একটি বিদ্যালয়ে পিয়নের চাকরি করেন। গত বুধবার দুপুরে ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে রাজু তাকে কৌশলে তাঁর কর্মস্থলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ওই দিনই ধর্ষণের শিকার ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র জানায়, গতকাল রাতে পরিবারের পক্ষ থেকে সুধারাম থানায় ঘটনাটি জানানো হয়। পুলিশ রাতেই অভিযুক্ত রাজুকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে শহরের স্টেশন সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ছাত্রীর বড় বোন বাদী হয়ে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে রাজুর বিরুদ্ধে মামলা করেছেন। তাঁকে দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠান।

জানতে চাইলে কলেজছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন। তিনি বলেন, প্রাথমিক অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে আজ তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নোয়াখালীতে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময়: ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯