ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক ৬

  • আপডেট সময়: ০৮:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
  • ১৩৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নেত্রকোনায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার ভোর রাতে সদর উপজেলার চল্লিশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন সাইদুল ইসলাম(৩০), জামান বাশার(২৭), রেজাউল করিম পাভেল(২৮) ও হোটেল ম্যানেজার মাহফুজুল ইসলাম মামুনসহ আরো দুজন।

জানা গেছে, গত শুক্রবার ১৮ বছর বয়সী এক তরুণী ও তার স্বামী ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর থেকে স্বামীর ফুফুর বাড়ি কলমাকান্দার উদ্দেশ্যে বাসে উঠে এবং ময়মনসিংহ বাসস্ট্যান্ডে নামে। সেখান থেকে নেত্রকোনার বাসে উঠলে তাদের বাসটি চল্লিশা বাজারে আসলে তরুণীর প্রকৃতির ডাকের বেগ পায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চল্লিশা রাজেন্দ্রপুরস্থা বিসিক শিল্প নগরীর সামনে নেমে সারিন্দা ফাস্ট ফুডের পিছনে টয়লেট ব্যবহার করতে যান। এ সময় আসামিদের কয়েকজন টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকে এবং তার স্বামীকে বাইরে আটকে রাখে।

এরপর টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকা আসামিরা তরুণীকে বিভিন্ন যৌন নিপীড়ক কথাবার্তা বলে এবং কু-প্রস্তাব দেয়। তাদের মধ্যে একজন ভিকটিমকে টয়লেটের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তিতে আসামিরা তরুণীকে সারিন্দা ফাস্ট ফুডের ম্যানেজার মাহফুজুল ইসলাম মামুনের রুমে নিয়ে যায়। ম্যানেজার মামুনের সহযোগিতায় ছাত্রলীগ নামধারী এনামুল হক সম্রাট (২৭), জিহান (২৭), রাসেল (৩০), জামান বাশার (২৭), রেজাউল করিম পাভেল (২৮), সাইদুল ইসলাম (৩০), সবাই মিলে ঐ গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এরা সবাই রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা।
পরে ভিকটিম গৃহবধূ ও তার স্বামীকে একটি রুমে আটকে রেখে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। রাত আনুমানিক দুইটার সময় ভিকটিম ও তার স্বামী থানায় এসে ঘটনাটি পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ভিকটিমকে চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে এবং তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ধর্ষণকারীদের সহযোগী হোটেল ম্যানেজারসহ ছয় জনেকে গ্রেফতার করে। নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নেত্রকোনায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক ৬

আপডেট সময়: ০৮:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯