ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নুরকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাবি ভিসিকে নোটিশ

  • আপডেট সময়: ০৪:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • ১৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের জীবনের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ নোটিশ পাঠিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন তিনি।

নোটিশে তিনি বলেন, ডাকসু ভিপির উপর হামলার ঘটনায় প্রত্যেকই উদ্বিগ্ন। এখন অবিলম্বে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। সবার জীবনের নিরাপত্তা দেওয়া হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য। ভিপি নুরুল হক নুরু কেবল রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাধারণ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি। বারবার তিনি এ ধরনের আক্রমণের শিকার হয়েছেন। তাই অবিলম্বে তার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন কোটা সংরক্ষণ আন্দোলনের নেতা নুরুল হক নুর। এরপর থেকে বিভিন্ন সময় হামলার মুখে পড়েন নুর। সর্বশেষ গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে হামলায় তিনি আহত হন। এছাড়া তার সঙ্গে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরাও হামলার শিকার হন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নুরকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাবি ভিসিকে নোটিশ

আপডেট সময়: ০৪:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯