ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দেবেন, জানালেন আমির খসরু

  • আপডেট সময়: ০৯:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটি জানিয়েছেন আমীর খসরু।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন। তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।

তিনি আরও বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চুড়ান্ত।

খুব শিগগিরই জোটের প্রার্থী চুড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দেবেন, জানালেন আমির খসরু

আপডেট সময়: ০৯:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫