ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনই ক্ষমতার পালাবদলের গ্রহণযোগ্য পথ: দুদু

  • আপডেট সময়: ০৭:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নির্বাচন ছাড়া বাংলাদেশে ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা করেন।

শামসুজ্জামান দুদু বলেন, মহলবিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য তারা মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি তুলে নির্বাচন প্রলম্বিত করতে চাইছে। কিন্তু যারা এসব করছে, তারা বোকার স্বর্গে বাস করছে।

তিনি বলেন, বাংলাদেশে সহসাই নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করতে হবে। নির্বাচন ছাড়া এই দেশে ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই।

বিএনপির এই নেতা বলেন, আগামীর দিন জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া এই দেশের জন্য কোনো বিকল্প নেই। ১৬ বছর ধরে মানুষ অধিকার আদায়ের সংগ্রাম করেছে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন।

শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমরা সরকারকে সমর্থন দিয়েছি। আশা করি, সরকার স্বল্পসময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।

তিনি বলেন, যদি কেউ মনে করে, নির্বাচন ছাড়াই জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে, তাহলে তা কখনই গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, কিছু কালো শক্তি বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা গণতন্ত্রকে আবার বিপন্ন করতে বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নির্বাচনই ক্ষমতার পালাবদলের গ্রহণযোগ্য পথ: দুদু

আপডেট সময়: ০৭:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫