ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ থেকে পদত্যাগের পরিকল্পনা নেই: শিক্ষা উপদেষ্টা

  • আপডেট সময়: ০৭:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করে সংশ্লিষ্ট উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, নিজ থেকে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই তার। তবে সরকার (প্রধান উপদেষ্টা) চাইলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। এ ছাড়া পদত্যাগের বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের নোটিশ দিতে দেরি করায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে।

এ অবস্থায় তার পদে থাকা উচিত কিনা- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার ওপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেটা পালন করেছি। কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, সে অনুযায়ী সবকিছু করা হচ্ছে।

তিনি আরও বলেন, সচিবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত একটি উচ্চ পর্যায়ের কমিটি নিয়েছে। আমি সেই সিদ্ধান্তে যুক্ত ছিলাম না। কেন তাকে সরানো হয়েছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার নিজ থেকে পদত্যাগ করার ইচ্ছা নেই, কারণ আমি মনে করি, দায়িত্ব পালনে কোনো ত্রুটি করিনি।

আলোচনার শেষভাগে সি আর আবরার বলেন, আমাকে ঘিরে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে যদি মনে করা হয় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, সরকার চাইলে আমি অবশ্যই দায়িত্ব ছাড়ব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই, নিজেকে প্রমাণ করারও কিছু নেই।

এ সময় তিনি জানান, এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নিজ থেকে পদত্যাগের পরিকল্পনা নেই: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময়: ০৭:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫