লোকসমাচার ডেস্ক:নারায়ণগঞ্জে কোকের বোতল দিয়ে পিটিয়ে কোক পরিবহন করা গাড়ির ড্রাইভার তোফাজ্জল হোসেন তপুকে (৫৫) হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
তপু খানপুর বৌবাজার এলাকার মৃত সোলেমান চৌকিদারের ছেলে। সে জামাল সোপ কোম্পানির গাড়ির ড্রাইভার।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কোমল পানীয় কোকা-কোলা পরিবহন করে বালুরমাঠ এলাকায় যায় তপু। এসময় সুমন নামে এক রড ব্যবসায়ী তার কাছে কোক খেতে চায়। পরে তপু কোক ছুঁড়ে দেওয়ায় সুমন ক্ষিপ্ত হয়ে এর বোতল দিয়ে তাকে বেধড়ক পেটায়। এসময় সে মারা গেলে সুমন পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খানপুর হাসপাতালের চিকিৎসক অমিত রায় জানান, তাকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।






















