ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন বিরোধী দলীয় নেতার

  • আপডেট সময়: ০৭:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি নতুন রাষ্ট্রপতির প্রতি এমন বার্তা জানান।

ফেসবুকের পোস্টে শফিকুর রহমান লিখেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।’

আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি (মির্জা ফখরুল) তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির।

এ ছাড়াও তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন বিরোধী দলীয় নেতার

আপডেট সময়: ০৭:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬