ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: মির্জা ফখরুল

  • আপডেট সময়: ১০:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ জুন) সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল উল্লেখ করেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের আলোচনা শুরু হয়।

বৈঠকের পর মির্জা ফখরুল জানান, তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২৩ জুন) চীনের পিপলস গ্রেট হলে সিপিসি (কমিউনিস্ট পার্টি অব চায়না) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক করেন মির্জা ফখরুল। সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: মির্জা ফখরুল

আপডেট সময়: ১০:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫