লোকসমাচার ডেস্ক:মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রী উঠাতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়েছে লঞ্চের এক শ্রমিক। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রফিউল ইসলাম জানান, বরিশালগামী বোগদাদিয়া লঞ্চ ঘাটে ভিড়িয়ে যাত্রী উঠানোর কাজ করছিলেন লঞ্চের এক শ্রমিক। ওই সময় পল্টুন থেকে নদীতে পড়ে যান তিনি। ইতোমধ্যে লঞ্চটি ছেড়ে চলে যায়।






















