ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দু’মাসের মধ্যে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, আলোচনায় রাহুল দ্রাবিড়ের ছেলে

  • আপডেট সময়: ০১:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ১৪৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: আবারও ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। গত দুই মাসের মধ্যে যা কিনা দ্বিতীয়। মাত্র ১৪ বছরেই ব্যাট হাতে এমন দাপট দেখাতে শুরু করেছে এই ক্ষুদে ক্রিকেটার।

ভারতের অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে তার স্কুল মালিয়া অদিতি ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্ব করছিলেন সামিত।

সেখানে দ্বিতীয় ডিভিশনের গ্রুপ ওয়ানের ম্যাচে শনিবার ডাবল সেঞ্চুরি করেন তিনি। মাত্র ১৪৬ বলে ৩৩টি বাউন্ডারি হাঁকিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। যেটা দু’মাসের মধ্যে তার দ্বিতীয়। তার ব্যাটে ভর করেই ৫০ ওভারে ৩৭৭ রান করে তার দল।

জবাবে ব্যাট করতে নেমে তাদের প্রতিপক্ষ দল শ্রী কুমারন চিলড্রেন্স অ্যাকাডেমি ১১০ রানে অল-আউট হয়ে যায়। ২৬৭ রানে জয় তুলে নেয় সামিতের দল।

গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে ভাইস-প্রেসিডেন্ট একাদশের হয়ে সামিত ২০১ রানের ইনিংস খেলেছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

দু’মাসের মধ্যে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, আলোচনায় রাহুল দ্রাবিড়ের ছেলে

আপডেট সময়: ০১:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০