ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ট্রেনের মাঝে ২ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময়: ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ১২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনে কাটাপড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটিয়ারী পোর্ট লিংক নামক একটি কন্টেইনার ইয়ার্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন এরশাদ হোসেন মিঠু (৩২) ও মারুফ (২৮)। নিহতদের মধ্যে এরশাদ হোসেন মিঠু ভাটিয়ারী ইমামনগর এলাকার মফিজুর রহমানের ছেলে। দুইজনই স্থানীয় পোর্ট লিংক কন্টেইনার ইয়ার্ডের শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন লাইন পার হতে গিয়ে একই সময়ে দুই দিক থেকে ট্রেন এসে পড়ায় ৩ জনই ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে ট্রেন চলে গেলে ঘটনাস্থল থেকেই দুইজনের ছিন্নবিচ্ছিন দেহ উদ্ধার করা হয় এবং আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে পাঠানো হয়।

রেলওয়ে থানা (জিআরপি) ওসি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দুর্ঘটনায় দুই শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা লাশ উদ্ধারের জন্য একটি টিম পাঠিয়েছি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

দুই ট্রেনের মাঝে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট সময়: ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯