ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হচ্ছেন ডি কক?

  • আপডেট সময়: ০২:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
  • ১৫৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসের পরিবর্তে কুইন্টন ডি ককের হাতে ওঠতে পারে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বের ভার। এমন ইঙ্গিতই দিয়েছে দেশটির ক্রিকেট।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ‘তরুণ দল’ নিয়ে প্রোটিয়াদের নেতৃর্ত্ব দিবেন ডি কক। দক্ষিণ আফ্রিকার নতুন টিম ডিরেক্টর ইনক এনকুয়ে চান, ‘ভবিষ্যতের জন্য নতুন দল গঠন।’

রবিবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে ভারতের ধর্মশালায় সংবাদ সম্মেলনে এনকুয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের স্কোয়াড যথেষ্ট ভাল। এই দলের জন্য আমাদের ভাল অধিনায়কও আছে। এটা ভবিষ্যতে নতুন দল গঠনের একটা সুযোগ। আমরা জানি, অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে ফাফ কোথায় দাঁড়িয়ে আছেন।’

তিনি আরো বলেন, ‘তিনি (ডু প্লেসিস) দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য অসাধারণ কাজ করেছেন। তবে আমাদের এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ডি ককের প্রতি আমার বিশ্বাস আছে, যে এই সিরিজে নেতৃর্ত্ব দিতে যাচ্ছে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হচ্ছেন ডি কক?

আপডেট সময়: ০২:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯