ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণে নৌকা পেলেন তাপস, ধানের শীষে ইশরাক

  • আপডেট সময়: ০৮:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
  • ১২৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। নিয়ম অনুযায়ী এখন থেকে তারা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসি’র রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেন ডিএসসিসি’র রিটার্নিং অফিসার আবদুল বাতেন।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস পক্ষে প্রতীক নেন ব্যারিস্টার আলী আসিফ খান। বাদ বাকি যার যার প্রতীক সে সে নিয়েছেন।

এবারের ডিএসসিসি নির্বাচনে মোট ৪২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যান্য মেয়র প্রার্থীদের মধ্যে আছেন, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, আম প্রতীক নিয়ে এনপিপির বাহরানে সুলতান বাহার ও মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, এখন থেকে সকল প্রার্থীরা নিয়ম মেনে প্রচার প্রচারণা করতে পারবেন। মাইকে প্রচারণা করা যাবে তবে দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে তা শেষ করতে হবে। প্রচারণার সময় কোনো প্রার্থী বা প্রার্থী পক্ষের লোকজন যেন কোনো মানুষকে উত্যক্ত না করে। প্রচারণার নামে মানুষকে বিরক্ত করা যাবে না। বিশেষ করে ধর্মীয় অবমাননা করা যাবে না।যেকোনো যানবাহন সহকারে মিছিল বা শোডাউন নিষিদ্ধ। প্রচার-প্রচারণা ২৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে। তারপর সকল ধরণের প্রচার বন্ধ রাখতে হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

দক্ষিণে নৌকা পেলেন তাপস, ধানের শীষে ইশরাক

আপডেট সময়: ০৮:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০