ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার শাহজাহান ওমর

  • আপডেট সময়: ০৭:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৮৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমের বাড়ি-গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে তিনিও গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

অপরদিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে গ্রেফতার দেখান পুলিশ।

শাহজাহান ওমর মুঠোফোনে জানান, গতকাল বুধবার রাতে আমার রাজাপুরের বাসভবনে দুর্বৃত্তরা হামলা করে। খবর পেয়ে আমি আজ সকালে রাজাপুর যাওয়ার পথে আমার গাড়িতে হামলা হয়। আমি রাজাপুর থানায় অভিযোগ জানাতে আসলে স্থানীয় বিএনপির লোকজন থানার সামনে জড়ো হয়ে আমাকে অবরুদ্ধ করে রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার শাহজাহান ওমর

আপডেট সময়: ০৭:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪