ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম

  • আপডেট সময়: ০২:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ২১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হিমালয়ের নিকটবর্তী এ জেলার গ্রাম থেকে শহর আচ্ছন্ন হয়ে আছে ঘন কুয়াশায়। শীতে কাবু হয়ে পড়েছেন জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ।

বুধবার কুয়াশাচ্ছন্ন সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। শীত বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ-শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

এদিকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহের শেষে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম

আপডেট সময়: ০২:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০