ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের যশোর আগমনে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার

  • আপডেট সময়: ১০:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০৪ জন দেখেছে
Spread the love

স্টাফরিপোর্টার:যশোরে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের যশোর আগমন ও জনসভাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং পাঁচ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

রোববার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

হেলিপ্যাড থেকে সমাবেশস্থল পর্যন্ত বিশেষ নিরাপত্তা :

পুলিশ সুপার জানান, তারেক রহমান হেলিকপ্টারে যেখানেই অবতরণ করবেন, সেই হেলিপ্যাড এলাকা থেকে শুরু করে সমাবেশস্থল পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দুই স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুরো রুটজুড়ে কঠোর নজরদারি চালানো হবে।

মঞ্চকেন্দ্রিক দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় :

সমাবেশ মঞ্চের চারপাশেও দুই স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি (গোয়েন্দা) ও ডিএসবি সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। মাঠের আশপাশে বড় গাছ থাকায় কেউ যাতে সেখানে অবস্থান নিতে না পারে, সেদিকেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

৫০০ পুলিশ সদস্য মোতায়েন, ১০০ জনের শরীরে বডি ক্যামেরা:

সমাবেশে পাঁচ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে অন্তত ১০০ জন সদস্যের শরীরে বডি ক্যামেরা স্থাপন করা থাকবে। পুলিশ সুপার বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে তা শনাক্ত করতে এই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যানবাহন চলাচলে কড়াকড়ি, নির্ধারিত পাঁচ পার্কিং পয়েন্ট:

শহরের পাঁচটি নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভিআইপি গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন সমাবেশস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না। এ জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

নির্বাচন সামনে রেখে পুলিশের বিশেষ প্রস্তুতি:

পুলিশ সুপার জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য মহড়ার আয়োজনও করা হবে।

প্রেসব্রিফিং শেষে তিনি সমাবেশস্থল পরিদর্শন করেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ, ডিবি পুলিশের কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

তারেক রহমানের যশোর আগমনে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার

আপডেট সময়: ১০:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬