ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেকসহ ৯ জনের বিরুদ্ধে করা মামলা গ্রহণের আদেশ ২৭ ফেব্রুয়ারি

  • আপডেট সময়: ০৪:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ১৩৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণের বিষয়ে আদালত ২৭ ফেব্রুয়ারি আদেশ দেবেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মামলার গ্রহণের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। তবে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল নথি পর্যালোচনা করে ২৭ ফেব্রুয়ারি আদেশ দেবেন বলে দিন ধার্য করেন।

মঙ্গলবার বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে মামলাটি করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনে আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল হালিম ও রফিকুল ইসলাম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৬ ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে রাজধানীর মিরপুরে বাদীকে আসামিরা আটক করে। এরপর আসামিরা বাদীকে শর্ত দিয়ে বলে যে- ‘আমাদের মা খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে যতগুলো মামলা করেছিস, আগামী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করে নিবি। তা না-হলে তোকে ও তোর প্রধানমন্ত্রীকে ২১ আগস্টের মতো গ্রেনেড মেরে খুন করবো।’

মামলার বাদী এবি সিদ্দিকী আরও অভিযোগ করেন, ‘লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনে আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান অশ্লীল ভাষায় ফেসবুকে, মেসেঞ্জারে তাকে হুমকি দেওয়াসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে হেয় প্রতিপন্ন ও কটূক্তিমূলক কথা লেখেন। এতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে।’

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বলে জানান এবি সিদ্দিকী।

উল্লেখ্য, এবি সিদ্দিকী এর আগে খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের নামে একাধিক মামলা করেছেন। সে মামলাগুলো বিচারাধীন রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

তারেকসহ ৯ জনের বিরুদ্ধে করা মামলা গ্রহণের আদেশ ২৭ ফেব্রুয়ারি

আপডেট সময়: ০৪:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০