ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাপস পালের শেষকৃত্য আজ

  • আপডেট সময়: ১২:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ১১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকালে শেষকৃত্য সম্পন্ন হবে ভারতীয় বাংলা সিনেমার দাপুটে অভিনেতা তাপস পালের। ভক্ত-অনুরাগী শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল ১১টা তার মরদেহ রাখা হবে রবীন্দ্রসদন চত্বরে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন টলিউডের শিল্পী ও কলাকুশলী ও রাজনৈতিক নেতাকর্মীরা। সেই সঙ্গে থাকবেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্বও।

এরপর বুধবার বিকালে রবীন্দ্র সদন চত্বর থেকেই শুরু হবে শেষযাত্রা। শেষ হবে কেওড়াতলা মহাশ্মশানে।

‘দাদার কীর্তি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তাপস। এরপর ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালোবাসা ভালোবাসা’সহ বেশ কিছু সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ‘সাহেব’ সিনেমার জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। অভিনেতা হিসেবে বাংলাদেশেও অধিক জনপ্রিয় তিনি।

অভিনেতা তাপস পাল পরে রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হয়েছিলেন।

মঙ্গলবার ভোরে ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল। তার আগে দীর্ঘদিন তিনি স্নায়ু এবং রক্তচাপ সমস্যায় ভুগছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

তাপস পালের শেষকৃত্য আজ

আপডেট সময়: ১২:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০