ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

  • আপডেট সময়: ১১:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারির টাকা নিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৭ আগস্ট) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে। রাকিব ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূূত্রে জানা গেছে, রাকিব বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারির জামানতের টাকা নিতে গিয়েছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।

ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রাকিবের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ (রোববার) সে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায়। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ছাত্রলীগ নেতা রাকিবকে আটকের সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

আপডেট সময়: ১১:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫