ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সিটি নির্বাচনের ফলাফল নিয়ে আসিফ নজরুলের ভবিষ্যদ্বাণী

  • আপডেট সময়: ০৭:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ১৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কে জিতবে- সে বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজের আইডিতে দেয়া ওই স্ট্যাটাসে প্রশ্ন রেখে তিনি লেখেন, ‘মেয়র নির্বাচনে জিতবে কে?’

এরপর তিনি নিজেই জবাব দিয়ে লেখেন, ‘জিতবে ইভিএম’।

প্রসঙ্গত গত ২২ ডিসেম্বর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছিল ইসি।

ওই দিন দেশব্যাপী উদযাপিত হবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ফলে পূজার দিনে ভোটগ্রহণ পেছানোর দাবি উঠে। কিন্তু ইসি তাদের সিদ্ধান্তে অনড় থেকে যায়।

পরে এই নির্বাচন পেছানোর দাবিতে একাট্টা হন সাধারণ শিক্ষার্থী, আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ। এর পরিপ্রেক্ষিতে ঢাকার এই দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি ঘোষণা করে ইসি। দুই সিটি নির্বাচনে মেয়র পদে ১৩ প্রার্থীসহ ৭শ’ ৫৮ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ঢাকা সিটি নির্বাচনের ফলাফল নিয়ে আসিফ নজরুলের ভবিষ্যদ্বাণী

আপডেট সময়: ০৭:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০