ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট সময়: ০৭:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ১১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইমরান হোসেন মুন্না (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের চুড়িপট্টি এলাকার মৃত শেখ আফতাব উদ্দিন হিরুর ছেলে।

নিহত মুন্নার স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় শহরের বড়বাজার এলাকায় ৩-৪ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মুন্নার চাচা রেজাউল ইসলাম রেজু বলেন, দিন চারেক আগে ছিনতাইয়ের একটি ঘটনায় পুলিশ চুড়িপট্টি এলাকার পলাশসহ তিনজনকে আটক করে। পলাশের সন্দেহ করছিল যে মুন্না তাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছে। ওই রাতেই পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে পলাশ মুন্নাকে হত্যার হুমকি দেয়। বুধবার সন্ধ্যায় বড়বাজার এলাকার মাছবাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। তখন পলাশসহ আরও তিনজন মুন্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান পান্নু বলেন, অতিরিক্ত রক্তক্ষরণেই মুন্নার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরের বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময়: ০৭:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০