ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচন: ১০ শতাংশেরও কম ভোট পড়েছে অর্ধশতাধিক কেন্দ্রে

  • আপডেট সময়: ০৫:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৬ জন দেখেছে
Spread the love

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত হওয়া বহুল আলোচিত ঢাকা উত্তর ও দক্ষিণে সিটি করপোরেশন নির্বাচনের ২ হাজার ৪৬৮টি কেন্দ্রের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন-ইসি। এতে দেখা গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসিতে ৫৯টি কেন্দ্রে ভোট পড়েছে ১০ শতাংশেরও কম।

এছাড়াও দুই সিটিতে ৭০৯টি কেন্দ্রে ভোট পড়েছে ২০ শতাংশেরও কম। ২০১৫ সালের সিটি নির্বাচনে ২০ শতাংশেরও কম ভোট পড়েছিলো এমন কেন্দ্রের সংখ্যা ছিলো ৮০টি। এর মধ্যে ৭৫টি ছিলো ডিএনসিসি অঞ্চলে।

কেন্দ্রভিত্তিক হিসাবে এই নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে উত্তর সিটির কাফরুলের শহীদ পুলিশ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কলেজে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৩ দশমিক ০৮ শতাংশ। কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিলো দুই হাজার ১১ জন। আর দক্ষিণে সিটি করপোরেশনে সবচেয়ে কম ভোট পড়েছে কামরাঙ্গীরচরের লিলি ইন্টারন্যাশনাল স্কুলে। সেখানে মাত্র ৪ দশমিক ১২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মোট ভোট পড়েছে ২৯ শতাংশ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে এই হার ২৫ দশমিক ৩২ শতাংশ।

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনে নৌকা মার্কায় ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হন শেখ ফজলে নূর তাপস। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

বিএনপির দাবি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল মিডিয়া কারচুপির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোটকেন্দ্র দখল করে নৌকার ব্যাচধারীদের উপস্থিতি, ভোটার ও পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, মারধর করে এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের ভোট দিতে বাধা, পছন্দের প্রতীকে ভোট দিতে বাধ্য করাসহ নানা অভিযোগে ফলাফল প্রত্যখ্যান করে পরের দিন রবিবার (২ ফেব্রুয়ারি) শুধু রাজধানী ঢাকাতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি।

তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর দাবি করা হয়েছে। বাংলাদেশের গত ১০০ বছরের নির্বাচনকে পর্যবেক্ষণে আনা হলে ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মতো এমন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনো দেখা যায়নি বলে দাবি করেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সিটি নির্বাচন: ১০ শতাংশেরও কম ভোট পড়েছে অর্ধশতাধিক কেন্দ্রে

আপডেট সময়: ০৫:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০