ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিক গ্রেফতার নয়: আইনমন্ত্রী

  • আপডেট সময়: ০৬:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ১০৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের গ্রেফতার না করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সায় দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেফতার করা না হয়। তিনিও এতে সায় দিয়েছেন।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করছি।

বাক স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য এ আইন করা হয়নি বলেও এ সময় দাবি করেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, এ আইনে মামলা নেয়া হবে কি-না, সেটা এর আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেয়া যাবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিক গ্রেফতার নয়: আইনমন্ত্রী

আপডেট সময়: ০৬:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১