ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • আপডেট সময়: ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৮৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক হিসাবে ৪০ কোটি টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

এদিন হামিদুলের নামে থাকা পূবালী ব্যাংকের চারটি হিসাবে ১০ কোটি টাকা করে এফডিআর ফ্রিজ করতে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক নওশাদ আলী।

আবেদনে বলা হয়, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) হামিদুল হক তার ব্যাংকে থাকা অর্থ উত্তোলন হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। এমতাবস্থায় তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এরআগে, গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময়: ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫