ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: ঢাবিতে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

  • আপডেট সময়: ১০:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৮ সেপ্টেম্বর) এ বিষয়ে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আজ (৮ সেপ্টেম্বর) থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ব্যতিত অন্য কেউ তার বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মোল্লা আজাদ বলেছেন, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী, আজ (সোমবার) ভোর ৬টা থেকে পুলিশ নিয়োজিত হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এবং সবার সামগ্রিক সহযোগিতায় আশা করি।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯।

এবার কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ডাকসু নির্বাচন: ঢাবিতে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

আপডেট সময়: ১০:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫