ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে হামলা : আরও এক সপ্তাহ সময় চায় তদন্ত কমিটি

  • আপডেট সময়: ০৯:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
  • ১৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার সহযোগীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কমিটি নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর কমিটি এবার আরও এক সপ্তাহ অতিরিক্ত সময় চেয়েছে।

গত ২২শে ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুলের কক্ষে বাতি নিভিয়ে হামলা চালানো হয়। এতে নুরুলসহ অন্তত ৩০ জন আহত হন। এই ঘটনা তদন্তে পরদিন ২৩শে ডিসেম্বর ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিকে ছয় কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। গত মঙ্গলবার সেই সময়সীমা শেষ হলেও কমিটি তদন্ত শেষ করতে পারেনি। পরে উপাচার্যের কাছে অতিরিক্ত সময় চেয়েছেন কমিটির প্রধান।

তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন বলেন, তদন্ত চলছে। তদন্তকাজ সম্পন্ন করতে আমাদের আরও সপ্তাহখানেক সময় লাগবে।

তদন্তের স্বার্থে উপাচার্যের কাছে আমরা এই সময় চেয়েছি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, তদন্ত কমিটির প্রধান সময় বাড়ানোর অনুরোধ করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে যদি অতিরিক্ত সময় লাগে, তা তো দিতেই হবে।

তদন্ত কমিটিতে অধ্যাপক দেলোয়ার ছাড়াও আরও আছেন বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, সিনেট সদস্য অসীম কুমার সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য মিজানুর রহমান ও সহকারী প্রক্টর মুহাম্মদ মাঈনুল করিম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ডাকসুতে হামলা : আরও এক সপ্তাহ সময় চায় তদন্ত কমিটি

আপডেট সময়: ০৯:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০