ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে শিবিরের বিজয়ে পাকিস্তান জামায়াতের অভিনন্দন

  • আপডেট সময়: ১১:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানানো হয়েছে।

জামায়াতে ইসলামী পাকিস্তান অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নির্বাচনে পুরো প্যানেলসহ শিবিরের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন।

এতে আরও বলা হয়, এই সাফল্য জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবদের ভূমিকা এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির সংগ্রামকে তুলে ধরে, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে।

এর আগে পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমান তার এক্স হ্যান্ডেলে ছাত্র শিবিরকে অভিনন্দন জানালেও পরে তা মুছে ফেলা হয়। সেই বার্তায় নাইম উর রহমান লেখেন, বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিজয় অর্জন করেছে। পুরো প্যানেলই বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।

এক্সে দেওয়া বার্তায় পাকিস্তান জামায়াতের আমির বলেন, উল্লেখযোগ্য বিষয় হলো অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থী শক্তির সম্মিলিত সমর্থন পেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য ইসলামী ছাত্রশিবিরকে আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, ইনশাআল্লাহ, এই বিজয় শুধু ছাত্র ও যুবসমাজের অধিকার রক্ষার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি দিতেও সহায়ক ভূমিকা রাখবে এবং দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্তে নিয়ে যাবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ডাকসুতে শিবিরের বিজয়ে পাকিস্তান জামায়াতের অভিনন্দন

আপডেট সময়: ১১:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫