ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের একহাজার তম দিন উদযাপন

  • আপডেট সময়: ১১:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • ১৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,আবদুল্লাহ আল নোমান,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ”চাকুরি নিবো না চাকুরি দিবো” এই স্লোগানে আজ ৩০ সেপ্টেম্বর নিজের বলার মত গল্প ফাউন্ডেশন নামে উদ্যোক্তা সংগঠনটি বিনামূল্যে চার লাখ তরুণকে এবং ত্রিশ হাজার তরুণীকে ফ্রি প্রশিক্ষণ কর্মশালার টানা ১০০০ দিনের ইতিহাস গড়েছেন ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ।

এরই ধারাবাহিকতায় বিশাল এই অর্জনটিকে চিরস্মরনীয় করে রাখতে দেশের ৬৪ জেলা ও ৩০টি দেশে একযোগে ১০০০ তম দিনটি উদযাপিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলাও তার ব্যতিক্রম নয়। আলোচনা সভা, দোয়া মাহফিল, শতাধিক ফলগাছ বিতরণ, কয়েকজন দুঃস্থ মানুষের দুইবেলার খাবার ব্যবস্থা সহ নানা আয়োজনে জাকজমক ভাবে ঠাকুরগাঁও বড় মাঠে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের একহাজার তম দিনটি উদযাপিত করা হয়েছে।
এসময় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এর পরিচালক মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট ব্যাবসায়ী ( ঠাকুরগাঁও স্কয়ার, দেশবন্ধু গ্রুপের ডিলার) সুকুমার রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সোহাগ আলী, কোর ভলান্টিয়ার সাইদুর রহমান শুভ,
ঠাকুরগাঁও জেলা এম্বাসেডর রিপন আলী সবুজ, ঠাকুরগাঁও সদর উপজেলা এম্বাসেডর লুৎফর রহমান, পীরগঞ্জ উপজেলা এম্বাসেডর হাসেম আলী, রাণীশংকৈল উপজেলা এম্বাসেডর উত্তম কুমার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এম্বাসেডর জীবনানন্দ রায় জ্যাক,সাংবাদিক নোমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় সংগঠনটির ঠাকুরগাঁও জেলা এম্বাসেডর রিপন আলী সবুজ বলেন, মেন্টর ইকবাল বাহার স্যারের নেতৃত্বে প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে হাজার হাজার উদ্যোক্তা তৈরি করে বেকারমুক্ত করণ,সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম,ভালো মানুষ হিসেবে গড়ে তোলা,দক্ষতা অর্জন ও রক্তদান সহ বেশ কয়েকটি কাজ আমাদের সংগঠন বিনামূল্যে করে আসচ্ছে বিগত কয়েকবছর ধরে এবং ভবিষ্যতে করে যাবো ইনশাল্লাহ্। এছাড়াও তিনি বাংলাদেশের সকল তরুণ-তরুণীকে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান ।

এর আগে সংগঠনটির কেন্দ্রীয়ভাবে কচি-কাঁচার আসর অডিটোরিয়াম, সেগুনবাগিচায় আজ একহাজার তম দিন উদযাপন করা হয়।
উল্লেখ্য যে, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে কেউ কোনদিন টানা ১০০০ দিনের প্রতিদিন নির্দিষ্ট কোনো কন্টেন্ট দিয়ে অনলাইন কিংবা অফলাইনে কোনো ট্রেনিং কর্মশালা ফ্রি’তে করাননি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত

ঠাকুরগাঁওয়ে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের একহাজার তম দিন উদযাপন

আপডেট সময়: ১১:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০