ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা নিহত

  • আপডেট সময়: ১১:২০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছেন। নিহতরা হলেন- উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে মোহাম্মদ ইসলামের ছেলে মো. কামাল (২২) ও হোয়াইক্যং নয়াপাড়ার আবুল শামার ছেলে হাবিবুর রহমান।

আজ বুধবার ভোরে হ্নিলার নাফ নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।

এ ঘটনায় মফিজুর রহমান, উজ্জল হোসেন, ইমরান হোসেন নামে তিন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হ্নীলা এলাকা সংলগ্ন নাফ নদী পার হয়ে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে- এমন গোপন খবর এমন বিজিবির একটি দল সেখানে অভিযানে নামে। এ সময় কয়েকজন লোককে নাফ নদী পার হয়ে এপারে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের দাঁড়ানোর জন্য বলেন। পরে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এরপর বিজিবিও পাল্টা গুলি চালায়। গুলি থামালে ঘটনাস্থল ধেকে দুইজনের মরদেহ, ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা নিহত

আপডেট সময়: ১১:২০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯