লোকসমাচার,বেনাপোল প্রতিনিধি:টেকনাফের পলাতক শীর্ষ ২০ ইয়াবা ব্যবসায়ীর অন্যতম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া গ্রেফতার হয়েছেন। ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করে।
আটক শাহজাহান কক্সবাজার জেলার টেকানাফ থানার লেংদু গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের ছেলে। দেশের ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী দুই পরিবারের মধ্যে জাফরের পরিবার একটি।
বেনাপোল ইমিগ্রেশনে পুলিশ জানায়, তার নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়ায় নিষোধাজ্ঞা রয়েছে। সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।






















