ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিপু সুলতানের মৃত্যুদণ্ড

  • আপডেট সময়: ০৩:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু রাজাকার ওরফে টিপু সুলতানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

আদালতে প্রসিকিউটর ছিলেন মোখলেসুর রহমান বাদল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

এর আগে, উভয়পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে গত ১৭ অক্টোবর সিএভি (রায়ের জন্য অপেক্ষমান) রাখেন আদালত। পরে সোমবার রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত বছরের ২৭ মার্চ এ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে একই বছরের ৮ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এতে টিপু সুলতানের বরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে রাজশাহীর বোয়ালীয়ায় হত্যা, নির্যাতন ও মালামাল লুট করে বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

টিপু সুলতানের মৃত্যুদণ্ড

আপডেট সময়: ০৩:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯