ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিকিটে এক টাকা বেশি নেয়ায় জরিমানা ১০ হাজার

  • আপডেট সময়: ০৪:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ১৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার  ডেস্ক: ট্রেনের টিকিটে মাত্র এক টাকা বেশি নেয়ায় ১০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে ট্রেন পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান নাজ কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানিকে।

সোমবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার খান প্রতীক গত ২২ জানুয়ারি পোড়াদহ থেকে মাছপাড়া যেতে লোকাল ট্রেনের (নং ৫০৬/৫০৮) টিকিট কাটেন।

এ সময় দুটি টিকিটের দাম তার কাছে নেয়া হয় ২৬ টাকা। কিন্তু প্রতিটি টিকিটের দাম প্রকৃতপক্ষে ১২ টাকা করে ২৪ টাকা নেয়ার কথা।

নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিটি টিকিটে এক টাকা করে বেশি নেয়ায় গত ২৩ জানুয়ারি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেন প্রতীক। এরপর সোমবার বিকালে অনুষ্ঠিত হয় শুনানি।

শুনানি শেষে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স নাজ কনস্ট্রাকসন অ্যান্ড কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাৎক্ষণিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক নাজিমউদ্দিন আহমেদ জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার টাকা হতে ২৫ শতাংশ অভিযোগকারীকে দেয়া হয় বলে জানান হাসান আল মারুফ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

টিকিটে এক টাকা বেশি নেয়ায় জরিমানা ১০ হাজার

আপডেট সময়: ০৪:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০