ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৪৬ দিনের ছুটিতে যাচ্ছে যে শিক্ষাপ্রতিষ্ঠান

  • আপডেট সময়: ০৭:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বড় সুখবর পাওয়া গেছে। সেই ছুটি এক দিন কিংবা দুই দিন নয়, টানা দেড় মাস। আর এই ছুটিতে যাচ্ছে দেশের সব মাদ্রাসা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটি থেকেই শুরু হবে মাদ্রাসায় টানা ৪৬ দিনের ছুটি।

সম্প্রতি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

ছুটির বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি।

এরপর একে একে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শব-ই-কদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদ-উল-ফিতর, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৭ এবং ২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। ২৯ মার্চ থেকে শুরু হবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম।

উল্লেখ্য, দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

টানা ৪৬ দিনের ছুটিতে যাচ্ছে যে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময়: ০৭:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬